অশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনাবাজি,পুজোর সময় এলো কাছে l মহালয় হয়েগেছে, কৈলাশ পর্বতে চূড়ান্ত ব্যাস্ততা,মা সব গুছিয়ে নিচ্ছেন l এর মধ্যেই অসুর এসে খবর দিল যে তার মাথার পরচুল টা চুরি হয়েগেছে সাথে গোফঁ টাও হাওয়া l
অসুর : মা আমি এবার যাবো কি করে?আমার মান সন্মান যা ছিল সব গেলো ,আমি এবার যেতে পারবো না ……!
মা : ব্যাটা মাকুন্দ তোকে ছাড়া আমরা কি করে যাবো, একটা জিনিসও ঠিক করে রাখতে পারিস না!!!!!!!নে খোঁজ ???
অসুর: তন্ন তন্ন করে খুঁজেছি মা পুলিশ এই ভাবে মাওবাদীও খোঁজে না আমি যে ভাবে খুঁজেছি ……
মা :তবে আর কি হয়ে গেলো এবার আর যাওয়া হলো না l
গনেশ কাঁদতে কাদঁতে বলল তাহলে খাওয়া টা গেলো ,লক্ষি :আমাকে যেতেই হবে আমি অলরেডি ইন্সট্রাগ্রাম এ পোস্ট. করেছি, স্বর তোর খবর কি ?আমিও তো whatsapp এ স্ট্যাটাস দিয়েছি lকার্তিক:আমি তো টুইট করেদিয়েছি সেই মহালয়ার দিনই, গণেশ !
গণেশ: আমার তাহলে আর মা আমার বউ এর সাথেও তো একবারই দেখা হয় বছরে,আর তোমার শাড়ি গুলোর কি হবে?আর মা তোমার ল্যাহেঙ্গা টা বাবা কত জোড়াজুড়ির পর কিনে দিলো l
মা:সে বোধ কি আর আছে অনামুখটার?
অসুর :অপরাধ নিও না মা আমিও ফেসবুক এ স্টেটাস দিয়েছি !
মা :আমার আর ভালো লাগছে না চল তোদের বাপের কাছে চল ,ওটা আবার কোথায় কে জানে ……….(কৈলাশ পর্বতের চূড়াতে শিব আর নারদ )
শিব : কি হলো গো গিন্নি এত রেগে কেন?
মা : বল কি করেছিস বল বাবা কে ?
অসুর: বাবা আমি সর্বসান্ত,আমার সৰ চুরি হয়েগেছে ?
আমার রাজ্যে চুরি !(সব শোনার পর বাবা বললেন)
মা: থাক আর ইংরেজ জামানার জেলার সাজতে হবে না l
মা :জামাইষষ্ঠী নয় ,বছরে দশ বার নয়, মাত্র একবার বাপের বাড়ি যায় তোর তাও সহ্য হচ্ছে না , অপদার্থ !
নারদ এখন কি উপায়?
নারদ :প্রভূ আমার মনে হয় কোনো গোয়েন্দা দরকার,
শিব :কিন্তু সবাই কে তো বলা যাবে না তোমার সন্ধানে কেউ আছে যে খবর ছাড়াবে না?
নারদ : হমমম,মায়ের বাপের বাড়ির দেশের তো দুজন আছে
শিব:কে কে?
নারদ :কেন?ফেলু আর বোম্যকেশবাবু!
শিব: ও কত জানো তূমি!ডাক পাঠাও ওদের l
(ফেলুদা আর Mr বক্সী এলেন )
শিব :কই আসুন আসুন, দেবর্ষি সব বলেছেন আশা করি,
ফেলুদা: উনি তো সবই বলেন কতটা দুধ আর কত টা জল সেজন্য সংশয় আছে (সাথে সাথে মিঃবক্সী ফেলুর কনুই তে গুতো, আ কি হচ্ছে কী)
শিব :না আমি বলছি তার আগে একটু কফি চলবে তো ….ওই দার্জিলিঙে আর যাই না কখন গুলি করে দেবে, তাই এখানে চা পাবে না lলাস্ট ইয়ার ওয়ার্ল্ডকাপ দেখতে ব্রাজিল গিয়েছিলাম প্রচুর কফি নিয়েএসেছি ,কফি খাও l
ফেলুদা : চুমুক দিতে দিতে বলুন, আপনি বলুন......
(সব শুনে ফেলুদা )দুটো প্রশ্ন আছে আমাদের ডাকলেন কেন ?এটা আপনি নিজেও তো পারতেন?
শিব: ধূমপান করে শরীর গেছে আর পারি না আমি হাপ ধরে যায়, আর?
ফেলু:পেমেন্ট এর কি বন্দোবস্তো?
শিব :টাকা তো বিশেষ নেই আমার আমি তো ফকির ,তবে ওই পুজো উদ্বোধনে যা পাবো তোমাদের দেব চিন্তা নেই , নেহাত কম হবে না !
ফেলু:ঠিক আছে ,তবে চেক বা ক্যাশ দেবেন না, পেটিএম করবেন l
(বাবা আচ্ছা বলে চলে গেলেন)
ব্যোমকেশ:ফেলু কত দিন পর দেখা চল একটু তাস খেলি,কেস নিয়ে পরে ভাবছি, চলো এই বাঘছাল টার উপর বসি,
দে দে একটা চারমিনারর দে দেখি ,আচ্ছা তপেস আর লালু এলো না যে,?
(ফেলু দা তাস দিতে দিতে )
ফেলু :লালুদার এখন বই প্রকাশিত হয়েছে মহালয় তে সব রিয়ালিটি শো গুলোতে যাচ্ছে প্রমোশন এর জন্য বই এর আর ভালো বিক্রি নেই এখন কেউ বই কেনে না সব পি ডি এফ পড়ে আর তোপসে এখন পার্টির হোলটাইমার lতুমিও তো একাই এলে........
ব্যোমকেশ:আর বলিস না, অজিত এখন বুদ্ধিজীবী,ওর আর সময় হয় না,সব চ্যানেলে চ্যানেলে যেতে হয়তো,তারপর মোমবাতি মিছিল আছে lখোকার আবার গ্রুপঃ ডি পরীক্ষা তাই সত্যও আসতে পারলো না,কেস টার কি করা যায় বলতো?
ফেলু:অসুরটা কে ডাকি একবার?
ব্যোমকেশ:ডাকবি তো ডাক.......
(গলবস্ত্র হয়ে এলেন অসুর)
ফেলু :আসুন মি: মহিষাসুর,বলুন শেষ কখন দেখেছিলেন পরচুলা?
মিঃ মহিষাসুর :কাল সন্ধ্যায়, তার পর ঘুমিয়েপড়লাম আজ সকালে উঠেদেখলাম নেই l
ফেলু : রোজ সন্ধ্যায় আপনি শুয়ে পড়েন ?
মিঃ মহিষাসুর :না এমনিতে,রাত 10টায় টি ভি দেখে শুয়ে পড়ি,
ফেলু :কী দেখেন?
মিঃ মহিষাসুর :বাংলা সিরিয়ালল,
মিঃ বক্সী :তা সেদিন দেখেন নি ?
মিঃ মহিষাসুর :না হঠাৎ এমন ঘুম পেল
মিঃ বক্সী:সন্ধ্যায় আপনি কি করছিলেন?
মিঃ মহিষাসুর :ইয়ে মানে !!!!
ফেলু :কী বলুন?
মিঃ মহিষাসুর :বলছি বলছি ক্যানডি ক্রাশ খেলি ফোনকিন্তু কাল নন্দী এসে কী একটা খেলা দেখালো সেটা খেললাম l
ফেলু :আচ্ছা নন্দী বাবু কোথায় ছিলেন ?
মিঃ মহিষাসুর : ও আর ভিড়িঙ্গি রোজ তাস খেলে ওই সময়,এই কৈলাশেই
ফেলু :আর কি কিছু বললো ওরা?
মি: মহিষাসুর :না শুধু ওই কি একটা যেন, ও লিচিড্রিংক খেতে দিলো
ফেলু :আপনি খেয়েছিলেন?তার পর ?
মিঃ মহিষাসুর :খেলাম আর জানি না তারপরই আমার ঘুম পেল l
ফেলু :ঠিক আছে আপনি যেতে পারেন l
(বক্সী বাবু বললেন) যেটা খেলেন সেই শিশি টা কোথায়?
মিঃ মহিষাসুর :কী জানি স্বচ্ছসর্গ অভিযানের গাড়ি নিয়ে গেছে বোধ হয় l
মিঃ বক্সী :কোথায় ফেলা হয়ে ওগুলো?
মিঃ মহিষাসুর:কৈলাশ পর্বতের নীচে,
আপনারা দেখুন আমার টা একটু l
মিঃ বক্সী:চিন্তা করবেন না দেখছি আমরা!
নন্দী বাবু কে পাঠিয়েদিন,(ফেলু এই দিক টা দেখ আমি একটু ঘুরে আসি)
(এর মধ্যে নন্দী এসে দাঁড়ালো )
ফেলু:কাল সন্ধ্যায় আপনি কি করছিলেন?
নন্দী:PUBG খেলছিলাম l
ফেলু :রোজ তাই করেন ?
নন্দী :হু,
ফেলু :অসুর বাবু কে কাল খেলা টা দেখিয়াছিলেন?
নন্দী ☹ ঢোক গিলে ) হু
ফেলু:তখন কাটা বাজে ?
নন্দী: 10টা.....হবে
ফেলু :আপনি কি কিছু খাচ্ছিলেন?
নন্দী: না (ঘাম মুচতে মুচতে)
ফেলু :ঠিক আছে আপনি যেতে পারেন l
ব্যোমকেশ বাবুও এসে পড়লেন ,
বল ফেলু কি হলো সব শুনে বললো চল মহাদেব বাবুর কাছে যাই কেস solved
সে কী !চল না ওখানে গিয়ে সব শুনিস .........
মিঃ বক্সী:নমস্কার বাবা ! কেস সল্ভড !
শিব : সে কী এর মধ্যেই!
ধন্ন্যি ধন্ন্যি বক্সী বাবু ধন্ন্যি ফেলু
মিঃ বক্সী :আপনি সবাই কে ডাকুন মানে যারা কৈলাশে থাকে আর কি !
নন্দী ভিড়িঙ্গি মা আর যারা সব,(সবাই চলে এলো)
আমি শুরু করছি খুব মন দিয়ে শুনবেন,
গত কাল কৈলাশ থেকে তিন টি জিনিস চুরি হয়েছে
এক অসুরের গোঁফ আর পরচুলা
শিব :আর কি কি ?
মিঃ বক্সী:ব্যস্ত হবেন না বাবা,
আপনাদের বাজার হয় বাজার কৈলাশ থেকে ওই দোকানের 3টি লিচি ড্রিংক এর বোতল চুরি হয়েছে ,কৈলাশ থানায় তার FIR রয়েছে lপরশু সকালে ওখানে ভিড়িঙ্গি গিয়েছিলো মার মেক আপ এর জিনিস আনতে
ভিড়িঙ্গি :তাতে কি প্রমান হয়ে ব্যোমকেশবাবু !!!!!!
মিঃ বক্সী:কিছু না কিন্তু ওদের সিসিটিভি কে আপনি কি বলবেন আপনি জানেন l
আপনাদে ডাস্টবিনে আমি 3টি শিশি পাই আর আমি ওই শিশিগুলো lab এ টেস্ট এর জন্য পাঠাই আর তাতে বলছে ওর মধ্যে একটিতে ঘুমের ওষুধ মেশানো হয়েছিলো l
আমি নারোদ বাবুর সাথে কথা বলে জেনেছি আপনি রোজ একটা করে ট্যাবলেট খান রাতে শুতে যাবার আগে l ওই দিন নতুন ওষুধের পাতা আনা হয়,কিন্তু এখন একবার দেখুন পাতাতে মাত্র একটি ট্যাবলেট রয়েছে l
বাকি টা ফেলু বল,
ফেলু :আমাদের মনে হয় মহিষাসুর কে PUBG খেলায় ব্যস্ত রেখে তাকে ঘুমের ওষুধ দিয়ে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে তার জিনিস চুরি করা হয়েছে এবং এই কর্ম টি করছেন নন্দী ও ভিড়িঙ্গি বাবু,বার বার নন্দীর নাম আসছিল তাকে জেরা করে জানতে পারি সব ভুল বলছেন আর বাকি টা তো বক্সী দা বলেই দিলেন l
শিব :কী! নন্দী ভিড়িঙ্গি!!! দারা তোদের ভস্ম করে দিচ্ছি l
ফেলু :না না বাবা মারবেন না ,
(ফেলু এগিয়ে গিয়ে)
ফেলু :ওদের আপনি মারবেন না, আইন নিজের হাতে নেবেন না l
আর শুনি ওরা কেন এটা করল?
নন্দী :বাবা ওই অসুর প্রতিবার এসে আমাদের গল্প করে এই খেলাম ওই খেলাম
ঘুড়লাম,কিনলাম,নতুন জামা পড়লাম,আমার তো কিছুই পাইনা সারাবছর তাই ভাবলাম এবার যদি ওর যাওয়া টা আটকানো যায়?
এই নিন বাবা আমরাই লুকিয়ে রেখে ছিলাম (পরচুলা আর গোফ আসুর এর হাতে handover করে দিল)
মা: আ হা রে বাছারা আমার,তুমি ওদের ক্ষমা করে দাও l
আমি ওদের এবার নিয়ে যাবো
কিন্তু সেটা কি করে হবে মা,?(গনেশ )
মা :বাবা ফেলু তুমি কিছু পারবে না করতে
ফেলু : দেখি এখনতো থিম পুজো যদি ওদের নেওয়া যায় আমি ফিরে রাজনী সেন রোড সার্বজনীন এর সাথে কথা বলে আপনাদের ইমেইল করে দিচ্ছছি l
শিব :
অনেক করলে বাবা আমাদের জন্য ফেলু,অনেক ধন্যবাদ l
(বক্সী কনুই এর গুতো মেরে,ইমোশন এ আবার টাকা টা ভুলে যাস না )
ফেলু: তাহলে বাবা আমাদের টা?আমার এবার এগোবো .....
শিব :আচ্ছা, আবার এসো কিন্তু!
(বক্সী খঃ খঃক্ষ করে কাস্তে আরম্ভ করলো )
শিব :আ হা রে বাছার ঠান্ডা লেগেছে কৈলাশে ঘুড়ে ঘুড়ে,এই নাও syrup টা নাও
মিঃ বক্সী: না না.......!
শিব :অরে নাও নাও এত উপকার করলে এটার দাম দিতে হবে না ,
ফেলু: আমাদের পারিশ্রমিক কি হবে ?
শিব :ও এই ব্যাপার., পাঠিয়ে দিও অডিট হবে,বাজেট পাশ হবে তার পর বিল ছাড়া হবে l একটু সময় লাগবে ওই সামনের বছর পুজোর পর ধরো l
ফেলু: সে কী !
শিব :হ্যা এটাই আমাদের নিয়ম l (নারদ : প্রভু আমাদের বাজেট এ তো অনুসন্ধান খাতে বরাদ্দ নেই, চুপ চুপ একদম চুপ l)
-----------
No comments:
Post a Comment